News71.com
 Bangladesh
 01 Mar 24, 10:01 AM
 97           
 0
 01 Mar 24, 10:01 AM

বেইলী রোডে অগ্নিকান্ডে নিহতদের মরদেহ হস্তান্তর শুরু॥ ঢামেকে স্বজনদের ভিড়

বেইলী রোডে অগ্নিকান্ডে নিহতদের মরদেহ হস্তান্তর শুরু॥ ঢামেকে স্বজনদের ভিড়


নিউজ ডেস্কঃ রাজধানীর বেইলি রোডে গ্রিন কোজি কটেজ নামে বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতদের মরদেহ হস্তান্তর শুরু করেছে পুলিশ। লাশ বুঝে নিতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে অপেক্ষা করছেন মৃতের স্বজনেরা। আজ শুক্রবার সকাল থেকে পুলিশ নিহতদের স্বজনদের কাছ থেকে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে তা যাচাই বাছাই করে মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া শুরু করে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের সহকারী পুলিশ কমিশনার মুহাম্মদ সালমান ফারসী মরদেহ হস্তান্তর প্রক্রিয়া তদারকি করছেন। ইতিমধ্যেই ২৫ জনের মরদেহ হস্তান্তর করা হয়েছে।

আজ ভোর থেকেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ ও মর্গের সামনে শতাধিক মানুষকে উৎকণ্ঠা নিয়ে অপেক্ষা করতে দেখা গেছে। ভেতরে সারি সারি মরদেহ আর বাইরে স্বজনদের অপেক্ষা। অপেক্ষমাণ স্বজনদের মধ্যে কেউ কেউ ফুপিয়ে কেঁদে উঠছেন। কেউ বিলাপ করছেন। মরদেহ হস্তান্তর ও তথ্য সংগ্রহের জন্য ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের পাশেই অস্থায়ী তথ্য ও সেবাকেন্দ্র খোলা হয়েছে। সেখানে স্বজনেরা যারা মরদেহ শনাক্ত করেছেন, তাদের কাছ থেকে নিহতের নাম পরিচয় লিখে রাখছে পুলিশ। এরপর রক্তের সম্পর্ক রয়েছে এমন স্বজনের জাতীয় পরিচয়পত্র জমা নিচ্ছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন