News71.com
 Bangladesh
 01 Mar 24, 10:01 AM
 113           
 0
 01 Mar 24, 10:01 AM

নতুন মন্ত্রীদের শপথ আজ॥ সরকারে যুক্তহচ্ছে ৭ নতুন মুখ

নতুন মন্ত্রীদের শপথ আজ॥ সরকারে যুক্তহচ্ছে ৭ নতুন মুখ


নিউজ ডেস্কঃ মন্ত্রিসভার আকার বাড়ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বর্তমান মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন অন্তত সাত নতুন সদস্য। আজ শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনে তাঁরা শপথ নেবেন। সরকারিভাবে এখনও নতুন মন্ত্রীদের বিষয়ে প্রজ্ঞাপন জারি না হলেও প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে তাঁর আজকের কর্মসূচিতে জানানো হয়েছে, সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে মন্ত্রিসভার নতুন সদস্যদের শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী । জানা গেছে, মন্ত্রিসভায় নতুন করে যোগ হতে যাচ্ছেন সাতজন।

এর মধ্যে গতকাল বৃহস্পতিবার রাতে পাঁচজন শপথ অনুষ্ঠানে ডাক পাওয়ার কথা নিশ্চিত করেছেন। এই পাঁচজনের মধ্যে তিনজন সংরক্ষিত মহিলা আসনের এমপি। তাঁরা হলেন ঢাকার নাহিদ ইজাহার খান, জয়পুরহাটের রোকেয়া সুলতানা ও ও টাঙ্গাইলের শামসুন নাহার চাপা। এ ছাড়া রাজশাহী-৫ আসনের (পুঠিয়া-দুর্গাপুর) আব্দুল ওয়াদুদ ও চট্টগ্রাম-১৪ আসনের (চন্দনাইশ ও সাতকানিয়ার আংশিক) মো. নজরুল ইসলাম চৌধুরীও ডাক পেয়েছেন। এর বাইরে নওগাঁ-২ (পত্নীতলা-ধামইরহাট) আসনের শহিদুজ্জামান সরকার ও চট্টগ্রামের সংরক্ষিত আসনের এমপি ওয়াসিকা আয়শা খানের নাম শোনা যায়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন