News71.com
 Bangladesh
 01 Mar 24, 06:23 PM
 168           
 0
 01 Mar 24, 06:23 PM

ভবনের অগ্নি নিরাপত্তা ব্যবস্থা বাড়ানোর নির্দেশ দিলেও মানা হচ্ছে না॥ প্রধানমন্ত্রী

ভবনের অগ্নি নিরাপত্তা ব্যবস্থা বাড়ানোর নির্দেশ দিলেও মানা হচ্ছে না॥ প্রধানমন্ত্রী


নিউজ ডেস্কঃ ভবনগুলোতে অগ্নি নিরাপত্তা ব্যবস্থা বাড়াতে বার বার নির্দেশ দিলেও মানা হচ্ছে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার (১ মার্চ) সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় বিমা দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, ‘বেইলি রোডে যে বহুতল ভবনে আগুন লাগলো, সেখানে অগ্নি নির্বাপণ ব্যবস্থা ছিল না। আমি খোলা জায়গা রাখতে বলি; কিন্তু স্থপতিরা ওই রকম ডিজাইন করেন না।

মালিকরাও এক ইঞ্চি জায়গা ছাড়তে চান না। এই যে বৃহস্পতিবারের আগুনে ৪৬ জন মারা গেছেন, এর চেয়ে কষ্টের আর কী হতে পারে! অথচ অগ্নি নিরাপত্তা ব্যবস্থা বাড়ানোর নির্দেশ দিচ্ছি, সেটা কিন্তু মানা হচ্ছে না। এসব ক্ষেত্রে সচেতনতা খুব জরুরি।’ এসময় বিমা সম্পর্কে মানুষকে আরও সচেতন করার কথা জানিয়ে সরকার প্রধান বলেন, ‘বিমা করলে কী সুবিধা সেটা মানুষকে জানাতে হবে।সামান্য একটা প্রিমিয়াম দিয়ে একটা বিমা করলে, পরে কিন্তু অনেক সমস্যা হয় না। বিমার টাকা যেন মানুষ সহজে পায়, সেটা নিশ্চিত করতে হবে।’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন