News71.com
 Bangladesh
 03 Mar 24, 10:49 PM
 157           
 0
 03 Mar 24, 10:49 PM

গুলশানে বহুতল ভবনের ছাদ থেকে পড়ে স্পেন দূতাবাসের কর্মকর্তা নিহত॥

গুলশানে বহুতল ভবনের ছাদ থেকে পড়ে স্পেন দূতাবাসের কর্মকর্তা নিহত॥

নিউজ ডেস্কঃ রাজধানীর গুলশানে একটি বহুতল ভবনের ছাদ থেকে পড়ে ঢাকার স্পেন দূতাবাসের এক কর্মকর্তা নিহত হয়েছেন। তাঁর নাম ইসমাইল সেরানো গিল (৫০)। তিনি দূতাবাসের অ্যাডমিন পদে কর্মরত ছিলেন। পুলিশের প্রাথমিক ধারণা, ওই কর্মকর্তা আত্মহত্যা করেছেন। আজ রোববার বেলা আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। গুলশান থানার পরিদর্শক (তদন্ত) শেখ শাহিনুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।শেখ শাহিনুর রহমান বলেন, ‘বেলা আড়াইটার দিকে স্পেন দূতাবাসের ওই কর্মকর্তার মৃত্যু হয়। তিনি একটি ভবনের ছাদ থেকে পড়ে যান। আমাদের প্রাথমিক ধারণা, এটি আত্মহত্যা হতে পারে।’ নিহত ব্যক্তি মানসিকভাবে অসুস্থ ছিলেন উল্লেখ করে তিনি বলেন, ‘ইসমাইল সেরানো গিল স্পেন দূতাবাসের একজন কর্মকর্তা। তিনি মানসিকভাবে অসুস্থ ছিলেন। অসুস্থতার কারণে এর আগে তিনি ওই এলাকায় অনেকের সঙ্গে দুর্ব্যবহার করেছেন। এ নিয়ে ভুক্তভোগী একাধিক ব্যক্তি জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর ফোন করে অভিযোগও জানিয়েছিলেন। তবে অসুস্থতার কারণে তাঁর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন