
নিউজ ডেস্কঃ দুর্ঘটনা এড়াতে সংশ্লিষ্ট বিভাগগুলোকে সমন্বয় করে রাজধানীর অতিঝুঁকিপূর্ণ ভবনগুলোর বিষয়ে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু। অন্যদিকে সরকার দলের সংসদ সদস্য তারানা হালিম ঝুঁকি এড়াতে পুরানো ঢাকার কেমিক্যাল ফ্যাক্টরিগুলো সরিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন। আজ মঙ্গলবার (৫ মার্চ) জাতীয় সংসদ অধিবেশনে অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন তাঁরা। ওই আলোচনায় তারানা হালিম বলেন, ‘সরকার পুরান ঢাকায় কেমিক্যাল ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ডের পর ফ্যাক্টরিগুলো সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল।
কিন্তু যখন সেটি কার্যকর করতে যাওয়া হয় তখন যারা বাসিন্দা আছেন, তারাই সাহায্য করেননি। কাজেই যারা বাসিন্দারা থাকেন বা বসবাস করেন তাদেরও চিন্তা করতে হবে, যদি এ ধরনের একটি দুর্ঘটনা ঘটে তাহলে তারাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন। কাজেই দ্রুত ওই কেমিক্যাল ফ্যাক্টরিগুলো সরিয়ে নেওয়া প্রয়োজন।’ ‘কমার্শিয়াল যে স্পেসগুলো থাকে সেগুলো যদি সরকার নির্ধারিত স্পেসের জায়গাতেই হয় তাহলে ফায়ার এক্সিট বাধ্যতামূলকভাবেই করা হয়।