News71.com
 Bangladesh
 05 Mar 24, 11:47 PM
 111           
 0
 05 Mar 24, 11:47 PM

১০ কর্মদিবসের মধ্যে রাজধানীর অগ্নি ঝুঁকিপূর্ণ ভবনের তালিকা করা হবে॥রাজউক চেয়ারম্যান

১০ কর্মদিবসের মধ্যে রাজধানীর অগ্নি ঝুঁকিপূর্ণ ভবনের তালিকা করা হবে॥রাজউক চেয়ারম্যান


নিউজ ডেস্কঃ রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. আনিছুর রহমান মিঞা বলেছেন, আগামী ১০ কর্মদিবসের মধ্যে সব সংস্থার সমন্বয়ে ঢাকার অগ্নি ঝুঁকিপূর্ণ ভবনের তালিকা তৈরি করা হবে। ইতোমধ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে। তালিকা পাওয়ার পর পরবর্তী প্রদক্ষেপ নেওয়া হবে। মঙ্গলবার রাজউক ভবনে নগর উন্নয়ন সাংবাদিক ফোরামের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন রাজউক চেয়ারম্যান। সভাটি আয়োজন করে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।সভায় স্বাগত বক্তব্য দেন রাজউকের প্রধান নগর পরিকল্পনাবিদ মো. আশরাফুল ইসলাম। এতে আরও উপস্থিত ছিলেন সদস্য (এস্টেট ও ভূমি) মোহাম্মদ নূরুল ইসলাম, প্রধান প্রকৌশলী (প্রকল্প ও ডিজাইন) আব্দুল লতিফ হেলালী, পরিচালক উন্নয়ন নিয়ন্ত্রক-১ মোহাম্মদ সামছুল হক ও পরিচালক উন্নয়ন নিয়ন্ত্রক-২ প্রকৌশলী মো. মোবারক হোসেন। এছাড়া নগর উন্নয়ন সাংবাদিক ফোরামের সভাপতি মতিন আব্দুল্লাহ, সহ-সভাপতি রাশেদ আহমেদ, সাধারণ সম্পাদক ফয়সাল খান, যুগ্ম সম্পাদক হাসান ইমনসহ সংগঠনটির অর্ধশত সদস্য উপস্থিত ছিলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন