News71.com
 Bangladesh
 06 Mar 24, 12:07 AM
 130           
 0
 06 Mar 24, 12:07 AM

কারিগরি শিক্ষার প্রসারে যৌথভাবে কাজ করবে বাংলাদেশ-কানাডা

কারিগরি শিক্ষার প্রসারে যৌথভাবে কাজ করবে বাংলাদেশ-কানাডা


নিউজ ডেস্কঃ দেশে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার প্রসারে বাংলাদেশ ও কানাডা যৌথভাবে কাজ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে কানাডিয়ান কমিউনিটি কলেজের অভিজ্ঞতার আলোকে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হবে। আজ মঙ্গলবার (৫ মার্চ) সচিবালয়ে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত কানাডিয়ান হাইকমিশনার ড. লিলি নিকোলসের দ্বিপক্ষীয় বৈঠকে এ সিদ্ধান্ত হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, কানাডিয়ান কমিউনিটি কলেজের অভিজ্ঞতা কাজে লাগিয়ে ভিয়েতনাম, থাইল্যান্ড ও সেনেগালসহ অনেক দেশ উচ্চশিক্ষার সঙ্গে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার সমন্বয়ে কারিগরি শিক্ষাকে অর্থবহ করেছে। সেই অভিজ্ঞতার আলোকেই বাংলাদেশে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার প্রসারে কাজ করা হবে। বৈঠকে আরো উপস্থিত ছিলেন কানাডিয়ান কমিউনিটি কলেজ এবং ইনস্টিটিউটের ভাইস প্রেসিডেন্ট ড. এলেইন রয় এবং বাংলাদেশে কানাডা হাইকমিশনের সিনিয়র ট্রেড কমিশনার ডেবারা বয়সী।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন