News71.com
 Bangladesh
 06 Mar 24, 12:11 AM
 140           
 0
 06 Mar 24, 12:11 AM

ফিল্যান্সারকে তুলে নিয়ে কোটি টাকা আত্মসাৎ॥ ডিবির ৭ সদস্যের বিরুদ্ধে মামলা

ফিল্যান্সারকে তুলে নিয়ে কোটি টাকা আত্মসাৎ॥ ডিবির ৭ সদস্যের বিরুদ্ধে মামলা


নিউজ ডেস্কঃ ফিল্যান্সারের ব্যাংক ও বাইন্যান্স অ্যাকাউন্ট থেকে কয়েক কোটি টাকা হাতিয়ে নেওয়ার ঘটনায় চট্টগ্রামে ডিবি পুলিশের সাত সদস্যসহ আটজনের বিরুদ্ধে মামলা হয়েছে। আজ মঙ্গলবার মহানগর দ্বিতীয় হাকিম কাজী শরীফুল ইসলামের আদালতে মামলাটি করেন ভুক্তভোগীর স্ত্রী হুসনুম মামুরাত লুবাবা। আদালত অভিযোগটি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দিয়েছেন।আদালতের বেঞ্চ সহকারী মো. ওসমান গণি বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘মামলায় দণ্ডবিধি, ১৮৬০ এর ৩৬৫ / ৩৮৭ / ৩৮৮ / ৪২০ / ৩৪ ধারায় বিবাদীদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।’ এর আগে ঘটনাটি জানাজানি হলে পুলিশের পক্ষ থেকে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। এ ছাড়া অভিযুক্ত সাত পুলিশ সদস্যকে ক্লোজড করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

আসামিরা হলেন নগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো. রহুল আমিন, উপপরিদর্শক মো. আলমগীর হোসেন, উপপরিদর্শক মৃদুল কান্তি দে, সহকারী উপপরিদর্শক বাবুল মিয়া, সহকারী উপপরিদর্শক শাহ পরাণ জান্নাত, কনস্টেবল মুমিনুল হক, আব্দুর রহমান ও জাহিদ হোসেন স্বাধীন। অজ্ঞাতনামা আরও দুই থেকে তিনজনকে মামলায় আসামি করা হয়েছে। অভিযুক্তরা সবাই নগর গোয়েন্দা পুলিশের উত্তর ও দক্ষিণ বিভাগে কর্মরত। অভিযোগে আরও বলা হয়েছে, নগরীর বায়েজিদ বোস্তামী থানার গুলবাগ এলাকার বাসিন্দা আবু বক্কর ছিদ্দিক একজন ফিল্যান্সার। সরকারের আইসিটিসহ সংশ্লিষ্ট বিভাগের তাঁর লাইসেন্স রয়েছে। এই পেশার পারিশ্রমিক বিভিন্ন বিদেশি সংস্থা তাঁকে ডলারে পরিশোধ করে বিধায় আইনানুগভাবে তিনি আন্তর্জাতিক লেনদেনের সেবা প্রদানকারী প্রতিষ্ঠান বাইন্যান্স এর হিসাব পরিচালনা করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন