News71.com
 Bangladesh
 06 Mar 24, 01:35 PM
 114           
 0
 06 Mar 24, 01:35 PM

পেঁয়াজ আমদানির ভয়ে কেজিতে ১০ টাকা কমালে ব্যবসায়ী সিন্ডিকেট॥

পেঁয়াজ আমদানির ভয়ে কেজিতে ১০ টাকা কমালে ব্যবসায়ী সিন্ডিকেট॥


নিউজ ডেস্কঃ ভারত থেকে পেঁয়াজ আমদানির খবরেই কেজিতে ১০ টাকার মতো কমেছে দাম। আমদানি শুরু হলে পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণে চলে আসবে বলে বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন। এদিকে আমদানির আগেই বাজার ধরতে কৃষকরা হালি জাতের পেঁয়াজ আগাম তুলে ফেলছেন। এতে বাজারে পেঁয়াজের সরবরাহ বাড়ছে, কমছে দামও। মুড়িকাটা জাতের পেঁয়াজের সরবরাহ কমে যাওয়ায় এত দিন রাজধানীর খুচরা বাজারে কেজি ১১৫ থেকে ১২০ টাকায় বিক্রি হচ্ছিল। হালি পেঁয়াজ বাজারে চলে আসায় এখন মুড়িকাটা পেঁয়াজ ১১০ টাকায় বিক্রি হচ্ছে। তবে খুচরা বাজারে হালি জাতের পেঁয়াজ কেজি ১০০ থেকে ১০৫ টাকায় বিক্রি হতে দেখা গেছে। বাংলাদেশে ৫০ হাজার টন পেঁয়াজ রপ্তানির অনুমতি দিয়েছে ভারত সরকার।

গত সোমবার ভারতের বৈদেশিক বাণিজ্যবিষয়ক মহাপরিচালকের দপ্তরের (ডিজিএফটি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। দেশটির রাষ্ট্রায়ত্ত সংস্থা ন্যাশনাল কো-অপারেটিভ এক্সপোর্ট লিমিটেডের (এনসিইএল) মাধ্যমে এই পেঁয়াজ বাংলাদেশে রপ্তানি হবে। তবে কবে থেকে এই পেঁয়াজ রপ্তানি শুরু হবে তা সুনির্দিষ্টভাবে বলা হয়নি। গতকাল মঙ্গলবার রাজধানীর কারওয়ান বাজারে পাইকারিতে হালি পেঁয়াজ কেজি ৮৫ থেকে ৯০ টাকায় বিক্রি হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন