News71.com
 Bangladesh
 06 Mar 24, 01:35 PM
 130           
 0
 06 Mar 24, 01:35 PM

আইন না মানায় ৪ বেসরকারি বিশ্ববিদ্যালয় বন্ধের সুপারিশ॥

আইন না মানায় ৪ বেসরকারি বিশ্ববিদ্যালয় বন্ধের সুপারিশ॥


নিউজ ডেস্কঃ দেশের চারটি বেসরকারি বিশ্ববিদ্যালয় স্থায়ীভাবে বন্ধের সুপারিশ করে শিক্ষা মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। নিজস্ব ক্যাম্পাস না থাকা, গুণগত শিক্ষার ব্যবস্থা না থাকা, ট্রাস্টি বোর্ডের দ্বন্দ্ব ও মামলা এবং উপাচার্যসহ গুরুত্বপূর্ণ তিন পদে নিয়োগের ব্যবস্থা না নেওয়ায় গত ফেব্রুয়ারিতে এ চিঠি পাঠানো হয়। এসব বিশ্ববিদ্যালয় হচ্ছে আমেরিকা বাংলাদেশ ইউনিভার্সিটি, ইবাইস ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব কুমিল্লা ও কুইন্স ইউনিভার্সিটি। দেশের উচ্চশিক্ষার প্রসারে তিন যুগ থেকে পাবলিক বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি গড়ে উঠছে বেসরকারি বিশ্ববিদ্যালয়।

তবে আইনের তোয়াক্কা না করা এবং শিক্ষার উপযুক্ত পরিবেশ তৈরি করতে না পারায় অনেক শিক্ষাপ্রতিষ্ঠান সেই লক্ষ্যপূরণে ব্যর্থ হচ্ছে। এমন বিশ্ববিদ্যালয়গুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে যাচ্ছে ইউজিসি। ইউজিসির ঊর্ধ্বতন এক কর্মকর্তা বলেন, এমন কিছু বিশ্ববিদ্যালয় আছে, যেগুলো প্রতিষ্ঠার পর থেকে নিয়ম-নীতির কোনো তোয়াক্কা করেনি। শিক্ষার গুণগত মান ও কাঙ্ক্ষিত পরিবেশ তৈরিতেও ব্যর্থ। এসব বিষয় সমাধানের বিষয়ে কমিশন থেকে বারবার তাগিদ দেওয়া হলেও কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা গ্রহণ করছে না। বরং আদালত থেকে রায় এনে তারা শিক্ষার্থী ভর্তি করছে। ফলে ওই বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার্থীর সংখ্যাও কম। মূলত তারা শিক্ষার্থীদের কাছ থেকে মোটা অঙ্কের টিউশন ফি আদায় ও সার্টিফিকেট বিতরণ করে থাকে। নামসর্বস্ব এমন বিশ্ববিদ্যালয়গুলো স্থায়ীভাবে বন্ধের জন্য সরকারের কাছে চিঠি দেওয়া হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন