News71.com
 Bangladesh
 06 Mar 24, 01:35 PM
 122           
 0
 06 Mar 24, 01:35 PM

ঈদের পর শুরু হবে আওয়ামী লীগের মেয়াদোত্তীর্ণ সংগঠনের সম্মেলন॥

ঈদের পর শুরু হবে আওয়ামী লীগের মেয়াদোত্তীর্ণ সংগঠনের সম্মেলন॥


নিউজ ডেস্কঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর ফের সাংগঠনিক কাজে মনোযোগ দিচ্ছে আওয়ামী লীগ। দল গোছানোসহ সাংগঠনিক কার্যক্রমে গতি আনতে মেয়াদোত্তীর্ণ জেলা, মহানগর ও উপজেলায় সম্মেলন করবে ক্ষমতাসীনরা। একই সঙ্গে কমিটিগুলো পূর্ণাঙ্গ করার কাজও চলবে। এছাড়া মেয়াদোত্তীর্ণ কয়েকটি সহযোগী সংগঠনের কেন্দ্রীয় সম্মেলনের পরিকল্পনাও রয়েছে। ঈদুলফিতরের পর এসব শুরু হবে। তবে এর আগে প্রস্তুতি হিসাবে রমজানব্যাপী জোর তৎপরতা অব্যাহত থাকবে। দলের বিভিন্ন পর্যায়ের মেয়াদোত্তীর্ণ কমিটিগুলো পুনর্গঠন ও তৃণমূল নেতাকর্মীদের মধ্যকার বিরোধ মেটাতে ঢাকায় ডাকা হবে সংশ্লিষ্টদের। দলীয় সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ইতোমধ্যে মাঠেও নেমেছেন দলের কেন্দ্রীয় দায়িত্বপ্রাপ্ত নেতারা। তারা জানিয়েছেন, রমজানে সাংগঠনিক কাজ এগিয়ে রেখে ঈদের পর ব্যাপক কর্মযজ্ঞ শুরু করবেন তারা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন