News71.com
 Bangladesh
 07 Mar 24, 11:27 PM
 114           
 0
 07 Mar 24, 11:27 PM

পেশাগত কাছে দক্ষতার পুরস্কার স্বরূপ ১২০ জন পেলেন র‍্যাব ডিজি পদক॥

পেশাগত কাছে দক্ষতার পুরস্কার স্বরূপ ১২০ জন পেলেন র‍্যাব ডিজি পদক॥

 

 

নিউজ ডেস্ক: পেশাগত কাজে অসামান্য অবদানের জন্য র‌্যাবের মহাপরিচালক (ডিজি) পদক পেয়েছেন সংস্থাটির ১২০ সদস্য। সেবা ও সাহসিকতার জন্য তারা এ পদক অর্জন করেন। আজ বৃহস্পতিবার (৭ মার্চ) দুপুরে রাজধানীর কুর্মিটোলায় র‌্যাব সদর দপ্তরের দরবার হলে প্রতিষ্ঠাবার্ষিকীর দ্বিতীয় দিনে ‘র‌্যাব মেমোরিয়াল ডে’ অনুষ্ঠানে তাদের এ পদক তুলে দেন র‌্যাব মহাপরিচালক অতিরিক্ত আইজিপি এম খুরশীদ হোসেন। এর আগে দায়িত্ব পালন করতে গিয়ে নিহত ৩৩ র‌্যাব সদস্যের পরিবারের হাতে সম্মাননা ও আর্থিক অনুদান তুলে দেন তিনি। বুধবার (৬ মার্চ) এলিট ফোর্স র‌্যাবের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন