
নিউজ ডেস্ক: ফেব্রুয়াতেই বাংলাদেশে মূল্যস্ফীতি হয়েছে ৯.৬৭ শতাংশ। এটাকে নিয়ন্ত্রণ করতে হবে। এখন মধ্যস্বত্বভোগীরা যেভাবে কাজ করে সে ধারাতেই তাদের নিয়ন্ত্রণ করতে হবে। কেন্দ্রীয় ব্যাংক পণ্যে মূল্য, মুদ্রার বিনিময় ও সুদের হার নিয়ন্ত্রণ করে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করে। সাবেক গভর্নর বলেন, কৃষকদের যদি সহজে আমরা ঋণ দিতে পারতাম, যদি আমাদের খাদ্য মজুদ ২২ লাখ টন থেকে ৩০ লাভ টন করতে পারতাম। সমবায় ব্যবস্থা যদি থাকতো তাহলে সারা বছর কৃষকরা ধান চাল বিক্রি করতে পারতো, কৃষকরা ভালো বা ন্যায় দাম পেতো।বেশি মজুদ রাখার পর যদি ব্যবসায়ীরা দাম বাড়ায় তাহলে সরকারের মজুদ করা ধান-চাল ছেড়ে দিতে হবে। এভাবেই মধ্যস্বত্বভোগীদের ঘায়েল করা উচিত। তাহলে মূল্যস্ফীতি কমানো সহজ হবে। কিন্তু কিছু মিল মালিক ও অসাদু কর্মকর্তার কারণে বাজারের মূল্যস্ফীতি কমানো সম্ভব হচ্ছে না। প্রায় ব্যর্থ সরকারের শস্য সংগ্রহ অভিযান। নির্ধারিত দামে সরকার শস্য কিনতে পারছে না কিন্তু ব্যাকডোর দিয়ে কম দামে শস্য কিনে নিয়ে যাচ্ছেন এসব অসাধু মিল মালিকরা। এর ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে আমাদের দেশের চাষিরা। এই সমস্যা সমাধানে সরকারি শস্য সংগ্রহের গুদাম ঘরের পরিধি বাড়ানো দরকার।
তিনি বলেন, ডলারের একাধিক রেট রাখার আর দরকার নেই। এখন ইউনিফাইড রেট করা উচিত। ওখানে যে প্রণোদনার কথা বলা আছে, সেটাকে আয়ের সঙ্গে সংযুক্ত করে ফেলতে হবে। এতে যারা রেমিট্যান্স পাঠাবেন তাঁরা বেশি দাম পাবেন। এতে প্রবাসীরা বৈধ চ্যানেলে রেমিট্যান্স পাঠাতে আগ্রহী হবেন। এখন প্রণোদনার টাকা মধ্যস্বত্ব ভোগীদের পেটে যাচ্ছে। ফলে রেমিট্যান্স যে পরিমাণ বাড়ার কথা ছিল তা বাড়েনি। কারেন্সি সোয়াপ এর প্রক্রিয়াটা ভুল বলে মনে করেন সাবেক গভর্নর ফরাসউদ্দিন। কারণ হিসেবে বলেন, ব্যাংকগুলো রপ্তানি আয়ের মাধ্যমে যেই বৈদেশিক মুদ্রা অর্জন করে তা অটোমেটিক ভাবে রিজার্ভে যুক্ত হয়। কিন্তু সোয়াপ করার জন্য ব্যাংকগুলো অতিরিক্ত ডলার পাচ্ছে কোথায়। তাহলে কি তাঁরা মানিলন্ডারিং করছে? আর বাংলাদেশ ব্যাংক কি তাদের সহযোগিতা করছে?