News71.com
 Bangladesh
 08 Mar 24, 10:08 PM
 122           
 0
 08 Mar 24, 10:08 PM

বাস-অটোরিকশা-মোটরসাইকেলের সংঘর্ষ॥নিহত ৭ আহত ১০

বাস-অটোরিকশা-মোটরসাইকেলের সংঘর্ষ॥নিহত ৭ আহত ১০


নিউজ ডেস্কঃ পিরোজপুরে ব্যাটারিচালিত অটোরিকশা ও একটি মোটরসাইকেলকে চাপা দিয়েছে একটি বাস। এখন পর্যন্ত ৭ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। শুক্রবার দুপুরে সদর উপজেলার শংকরপাশা ইউনিয়নের ঝাউতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এর মধ্যে পুরুষ ৫ জন ও ২ জন নারী। নিহতদের সবাই অটোরিকশা ও মোটরসাইকেলের আরোহী। এ ঘটনায় আহত হয়েছে আরও ১০ জন। নিহতরা হলেন, মো: নাইম (১৯), মানসুরা বেগম (৩৫), খাইরুল ফরাজী (২০), স্বপন হাওলাদার (৩৫), মো: হেমায়েত (৪৫), জেসমিন (৩০), মো : আলমগীর মীর (২৬)। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. রেজোয়ান। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, পিরোজপুর বাসস্ট্যান্ড থেকে একটি বাস চন্ডিপুরের দিকে যাচ্ছিল। ওই সময় বাসটি ঝাউতলা নামক স্থানে একই দিকে যাওয়া একটি যাত্রী বোঝাই ব্যাটারিচালিত অটোরিকশাকে পেছন থেকে ধাক্কা দেয়। তখন সেখানে থাকা আরও একটি মোটরসাইকেলে ধাক্কা লাগে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন