News71.com
 Bangladesh
 09 Mar 24, 11:50 PM
 124           
 0
 09 Mar 24, 11:50 PM

কুমিল্লাবাসী পেলেন প্রথম নারী মেয়র॥

কুমিল্লাবাসী পেলেন প্রথম নারী মেয়র॥


নিউজ ডেস্কঃ কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে বড় ব্যবধানে জিতেছেন তাহসীন বাহার। ফলে কুমিল্লাবাসী পেতে যাচ্ছে প্রথম নারী মেয়র। তাহসীন বাহার বাস প্রতীকে পেয়েছেন ৪৮ হাজার ৮৯০ ভোট। তাঁর নিকট প্রতিদ্বন্দ্বী মনিরুল হক সাক্কু টেবিল ঘড়ি প্রতীকে পেয়েছেন ২৬ হাজার ৮৯৭ ভোট। অন্যান্য প্রার্থীর মধ্যে নিজাম উদ্দিন কায়সার ঘোড়া প্রতীকে ১৩ হাজার ১৫৫ ভোট এবং নুরু উর রহমান মাহমুদ তানিম পেয়েছেন ৫ হাজার ১৭৩ ভোট। নির্বাচনে বৈধ ভোট পড়েছে ৯৪ হাজার ১১৫। কোনো বাতিল ভোট নেই। ভোট পড়েছে ৩৮ দশমিক ৮২ শতাংশ। আজ শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রিটার্নিং কর্মকর্তা মো. ফরহাদ হোসেন বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন