News71.com
 Bangladesh
 13 Mar 24, 11:36 AM
 111           
 0
 13 Mar 24, 11:36 AM

শেরপুরের সাংবাদিক রানার জামিন॥ বদলি হচ্ছেন নাকলার ইউএনও সাদিয়া

শেরপুরের সাংবাদিক রানার জামিন॥ বদলি হচ্ছেন নাকলার ইউএনও সাদিয়া

 

 

 

নিউজ ডেস্কঃ দৈনিক দেশ রূপান্তরের শেরপুরের নকলা উপজেলা সংবাদদাতা শফিউজ্জামান রানার জামিন দিয়েছেন আদালত। মঙ্গলবার (১২ মার্চ) অ্যাডিশনাল ডেপুটি ম‍্যাজিস্ট্রেট জেবুন নাহার রানার জামিনের আদেশ দেন। এদিকে তথ্য চাইতে যাওয়া সাংবাদিককে গ্রেপ্তার ও কারাদণ্ডের ঘটনায় শেরপুরের নকলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদিয়া উম্মুল বানিন বদলি হতে পারেন।.ক্ষমতার অপব্যবহারের অভিযোগে তাকে বদলি করা হতে পারে বলে মন্ত্রিপরিষদ বিভাগ ও ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের কার্যালয় সূত্রে জানা গেছে। এর আগে শেরপুরের নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদিয়া উম্মুল বানিনের কাছে তথ্য অধিকার আইনে তথ্য চেয়ে সাংবাদিক শফিউজ্জামান রানা আবেদন করেন। তিনি ওই আবেদনের রিসিভড কপি চাওয়ায় ক্ষিপ্ত হন ওই ইউএনও। এ সময় তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালত বসিয়ে সাংবাদিক রানাকে ছয় মাসের জেল দেওয়া হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন