News71.com
 Bangladesh
 13 Mar 24, 10:31 PM
 117           
 0
 13 Mar 24, 10:31 PM

ভারতের সহযোগীতায় সোমালিয়ায় আটক বাংলাদেশী নাবিকদের উদ্ধারে সচেষ্ট সরকার॥নৌমন্ত্রী

ভারতের সহযোগীতায় সোমালিয়ায় আটক বাংলাদেশী নাবিকদের উদ্ধারে সচেষ্ট সরকার॥নৌমন্ত্রী

নিউজ ডেস্কঃ নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, সোমালিয়ায় দস্যুদের হাতে জিম্মি জাহাজ এবং নাবিকদের সুস্থভাবে ফিরিয়ে আনতে সরকার বদ্ধপরিকর। নাবিকরা এখনো নিরাপদ ও সুস্থ আছেন। তবে জাহাজ এখন জলদস্যুদের নিয়ন্ত্রণে আছে। আজ বুধবার (১৩ মার্চ) সচিবালয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ে ঈদুল ফিতর-২০২৪ উপলক্ষে ফেরি, স্টিমার, লঞ্চসহ জলযানগুলো সুষ্ঠুভাবে চলাচল এবং যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে কর্মপন্থা নেওয়ার লক্ষ্যে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এসব কথা জানান। খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ‘আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়, নৌবাহিনীসহ সবার সঙ্গে কথা বলেছি, সহযোগিতা চেয়েছি। আমাদের যে ২৩ জন নাবিক আছেন তাদের জীবনের নিরাপত্তার আমাদের কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ।

ভারতের সহযোগিতা চাওয়া হবে কি না এমন প্রশ্নের জবাবে নৌপরিবহন প্রতিমন্ত্রী বলেন, ‘ভারতের সঙ্গে এরই মধ্যে যোগাযোগ হয়েছে। আমরা সহযোগিতা চেয়েছি।’ তাদের হত্যার হুমকি বিষয়ে আমাদের কাছে তথ্য নেই জানিয়ে তিনি বলেন, ‘যেকোনো মূল্যে নাবিকদের সুস্থ ও স্বাভাবিকভাবে ফেরত আনতে আমরা বদ্ধপরিকর। প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন, তাদের নিরাপদে ফেরত আনতে, যথাযথ পদক্ষেপ নেওয়া হচ্ছে। আমরা বসে নেই। একমুহূর্ত বিক্ষিপ্ত না, আমরা সবাই সংযুক্ত আছি।’ প্রতিমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের শিপিং ব্যবস্থা এখন বিশ্বের সঙ্গে জড়িয়ে গেছে। গতকাল আমরা যখন এ বিষয়টি অবহিত হয়েছি, তখন তাৎক্ষণিকভাবে পররাষ্ট্র মন্ত্রণালয়সহ আন্তর্জাতিক যতগুলো উইং নৌপরিবহনের কাজ করে, সবার সঙ্গে আমরা যোগাযোগ করেছি।’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন