News71.com
 Bangladesh
 13 Mar 24, 11:22 PM
 119           
 0
 13 Mar 24, 11:22 PM

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আবারও হাসপাতালে॥

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আবারও হাসপাতালে॥


নিউজ ডেস্কঃ বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে আবারও রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে। শারীরিক কিছু জটিলতার কারণে বুধবার রাতে তাকে হাসপাতালে নেওয়া হয়। বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে মেডিকেল বোর্ডের তত্ত্বাবধায়নে আছেন সাবেক এই প্রধানমন্ত্রী। এ রিপোর্ট লেখা পর্যন্ত (রাত ৯টা) তার শারীরিক কিছু পরীক্ষা-নিরীক্ষা চলছিল। খালেদা জিয়ার ব্যাক্তিগত চিকিৎসক ও বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন জানান, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে হাসপাতালে নেওয়া হয়েছে। স্বাস্থ্য পরীক্ষা করে ম্যাডাম (খালেদা জিয়া) বাসায় ফিরবেন নাকি তাঁকে হাসপাতালে থাকতে হবে, এ ব্যাপারে মেডিকেল বোর্ড সিদ্ধান্ত নেবে। এর আগে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গুলশানের বাসা থেকে রওনা দেন খালেদা জিয়া। রাত সাড়ে ৮টার দিকে হাসপাতালে পৌঁছান। পারিবারিক সূত্রে জানা যায়, এভার কেয়ার হাসপাতালে নেওয়ার পর খালেদা জিয়ার ফুসফুসের পানি অপসারণও করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন