
নিউজ ডেস্কঃ সংশোধিত উপজেলা পরিষদ নির্বাচন বিধিমালা-২০১৩ এবং উপজেলা পরিষদ (নির্বাচন আচরণ) বিধিমালা-২০১৬ চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। বিধিমালা দুটির খসড়া চূড়ান্ত করে ভেটিংয়ের জন্য আইন মন্ত্রণালয়ে পাঠানো হলে তাতে কোনো সংশোধন না দিয়ে সায় দিয়েছে মন্ত্রণালয়। ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ আজকের পত্রিকাকে এই তথ্য নিশ্চিত করেছেন। অশোক কুমার বলেন, সংশোধিত নির্বাচন ও আচরণ বিধিমালা ভেটিং হয়ে এসেছে। আমরা যেভাবে আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছিলাম ঠিক সেভাবেই এটি ফেরত এসেছে। কোনো সংশোধনী দেওয়া হয়নি। এখন এসআরও নাম্বার জারি করার জন্য আজ (বৃহস্পতিবার) আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। আমরা যা দিয়েছিলাম সেগুলোই চূড়ান্ত করা হয়েছে। এখন শুধু এসআরও নাম্বার জারি করা হবে।