News71.com
 Bangladesh
 14 Mar 24, 10:24 PM
 96           
 0
 14 Mar 24, 10:24 PM

রাজধানীর হাতিরপুলে বহুতল ভবনে আগুন॥ নিয়ন্ত্রণে ৭ ইউনিট

রাজধানীর হাতিরপুলে বহুতল ভবনে আগুন॥ নিয়ন্ত্রণে ৭ ইউনিট


নিউজ ডেস্কঃ রাজধানীর হাতিরপুল কাঁচাবাজারের কাছে ছয়তলা ভবনের দ্বিতীয় তলায় আগুন লেগেছে। সেটি নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট কাজ করছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ৪ মিনিটের দিকে এ অগ্নিকাণ্ড ঘটে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিস বলছে, সন্ধ্যা ৬টা ৪ মিনিটের দিকে এই অগ্নিকাণ্ডের খবর পায় তারা। ৬টা ১৩ মিনিটে প্রথম ইউনিট গিয়ে অগ্নিনির্বাপণের কাজ শুরু করে।বর্তমানে ৭টি ইউনিট কাজ করছে। শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাজিরুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘ঘটনাস্থল নিউ মার্কেট থানায় পড়েছে। তবে আমরাও খোঁজ রাখছি। শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে। তবে ভেতরে ধোঁয়া রয়েছে। হতাহতের কোনো খবর এখন পর্যন্ত নেই।’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন