
নিউজ ডেস্কঃ চট্টগ্রামে আবু বকর সিদ্দিক নামের এক ফ্রিল্যান্সারকে আটক করে ভয় দেখানো ও তার মোবাইল অ্যাপসের মাধ্যমে টাকা সরিয়ে নেয়ার অভিযোগে সাত পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলার নির্দেশনা দিয়েছেন চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশের কমিশনার কৃষ্ণ পদ রায়। গত মঙ্গলবার এই নির্দেশনা দেয়া হয় বলে আজ বৃহস্পতিবার (১৪ মার্চ) দুপুরে নিশ্চিত করেছেন অতিরিক্ত উপকমিশনার স্পিনা রানী প্রামাণিক। সিএমপির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১২ মার্চ দেয়া এক নির্দেশনায় ওসি রুহুল আমিন, এসআই মো. আলমগীর হোসেন, এএসআই মো. বাবুল মিয়া, মো. শাহ পরাণ জান্নাত ও মইনুল হোসেন, কনস্টেবল মো. জাহিদুর রহমান, আব্দুর রহমানকে সাময়িক বরখাস্ত করে বিভাগীয় মামলা দায়েরের নির্দেশ দেয়া হয়।