News71.com
 Bangladesh
 14 Mar 24, 10:25 PM
 113           
 0
 14 Mar 24, 10:25 PM

রাজধানীর বেইলি রোডের আগুনের ঘটনায় প্রকৃত দোষীদের আড়াল করছে কর্তৃপক্ষ॥টিআইবি

রাজধানীর বেইলি রোডের আগুনের ঘটনায় প্রকৃত দোষীদের আড়াল করছে কর্তৃপক্ষ॥টিআইবি


নিউজ ডেস্কঃ রাজধানীর বেইলী রোডে অগ্নিকাণ্ড ও মর্মান্তিক প্রাণহানির ঘটনায় সংশ্লিষ্ট সকল পক্ষের দায় এড়িয়ে যাওয়ার সংস্কৃতির সমালোচনা করে ক্ষোভ প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। একই সঙ্গে তারা বলেছে, লোক দেখানো অভিযানের মাধ্যমে প্রকৃত দোষীদের আড়াল করা হচ্ছে। গত ২৯ ফেব্রুয়ারি রাতে বেইলি রোডে আগুনের ঘটনার পরিপ্রেক্ষিতে আজ বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা জানিয়েছে সংস্থাটি। বিজ্ঞপ্তিতে রাজনৈতিক সদিচ্ছার অভাব, দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠানের নিষ্ক্রিয়তা, সমন্বয়হীনতা, দুর্নীতি, জবাবদিহির অনুপস্থিতি ও বিচারহীনতা মর্মান্তিক অগ্নিকাণ্ডের পুনরাবৃত্তির কারণ হিসেবে উল্লেখ করে, দায়িত্বে অবহেলা ও অনিয়ম-দুর্নীতির সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের আহ্বান জানিয়েছে।

টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, ‘বিভিন্ন সময়ে সংঘটিত অগ্নিকাণ্ড প্রতিরোধে আদালত বেশ কিছু নির্দেশনা প্রদান করেছেন এবং নানা সময়ে গঠিত তদন্ত কমিটি ও টাস্কফোর্স বেশ কিছু সুপারিশও প্রস্তাব করেছে। কিন্তু নিয়ন্ত্রণ ও তদারকি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহের নিষ্ক্রিয়তা, দায়িত্বহীনতা, সমন্বয়হীনতা, পরিকল্পনার অভাব, অনিয়ম-দুর্নীতি এবং কর্মকর্তাদের জবাবদিহির ঘাটতির কারণে এ সকল সুপারিশের বেশির ভাগ বাস্তবায়ন হয়নি।’তিনি বলেন, ‘আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, রাজউক, সিটি করপোরেশন, ফায়ার সার্ভিসসহ দায়িত্বপ্রাপ্ত বিভিন্ন সংস্থা দুর্ঘটনা ঘটে যাওয়ার পর বরাবরের মতো সমস্যার মূল কারণকে গুরুত্ব না দিয়ে, লোক দেখানো “অভিযান” পরিচালনা ও এমন ব্যক্তিদের গ্রেপ্তার করছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন