News71.com
 Bangladesh
 15 Mar 24, 01:55 PM
 101           
 0
 15 Mar 24, 01:55 PM

আজ ঢাকাসহ দেশের ৫ বিভাগে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা॥

আজ ঢাকাসহ দেশের ৫ বিভাগে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা॥


নিউজ ডেস্কঃ ঢাকাসহ দেশের ৫ বিভাগে বজ্রসহ বৃষ্টি হতে পারে, সেইসঙ্গে বাড়তে পারে তাপমাত্রাও বলে জানিয়েছে আবহাওয়া অফিস। আজ শুক্রবার (১৫ মার্চ) সন্ধ্যা পর্যন্ত চট্টগ্রাম বিভাগের কুমিল্লা ও নোয়াখালী জেলাসহ খুলনা, বরিশাল, ঢাকা ও সিলেট বিভাগের দু-য়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যান্য জায়গায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় সারা দেশে তাপমাত্রা সামান্য বাড়তে পারে। আবহাওয়া অফিস বলছে, সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা খুলনা ও বরিশাল বিভাগের দু-য়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি অব্যাহত থাকতে পারে। এ ছাড়া শনিবার (১৬ মার্চ) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় খুলনা, বরিশাল ও ঢাকা বিভাগের দু-য়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন