News71.com
 Bangladesh
 16 Mar 24, 12:16 AM
 116           
 0
 16 Mar 24, 12:16 AM

পুরান ঢাকায় প্রেসে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ছয় ইউনিট॥

পুরান ঢাকায় প্রেসে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ছয় ইউনিট॥

 

 

 

নিউজ ডেস্ক: রাজধানীর পুরান ঢাকার পাটুয়াটুলি ঘি পট্টি এলাকার একটি প্রেসে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট। শুক্রবার (১৫ মার্চ) রাত পৌনে ১০টার দিকে ওই প্রেসে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। আগুন নিয়ন্ত্রণে অংশ নিয়েছে সদরঘাট, সূত্রাপুর এবং সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের ছয়টি ইউনিট। এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন