News71.com
 Bangladesh
 16 Mar 24, 10:37 AM
 105           
 0
 16 Mar 24, 10:37 AM

চলে গেলেন ঝিনাইদহ-১ আসনের এমপি জননেতা আব্দুল হাই॥

চলে গেলেন ঝিনাইদহ-১ আসনের এমপি জননেতা আব্দুল হাই॥

নিউজ ডেস্ক: ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য (এমপি) ও জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই মারা গেছেন! আজ শনিবার ভোরে থাইল্যান্ডের বামরুনদগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুর বিষয়টি থাইল্যান্ডে অবস্থান করা তার ব্যক্তিগত সহকারী শহিদুল ইসলাম নিশ্চিত করেছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ মেয়ে ২ ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আব্দুল হাইয়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জেলা আওয়ামী লীগসহ নানা শ্রেণী-পেশার মানুষ। তার জানাজা ও দাফনের বিষয়টি পরিবার থেকে এখনো নিশ্চিত হওয়া যায়নি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন