News71.com
 Bangladesh
 16 Mar 24, 10:04 PM
 116           
 0
 16 Mar 24, 10:04 PM

ভারতের নতুন নাগরিকত্ব আইন দেশটির অভ্যন্তরীণ বিষয়॥ পররাষ্ট্রমন্ত্রী

ভারতের নতুন নাগরিকত্ব আইন দেশটির অভ্যন্তরীণ বিষয়॥ পররাষ্ট্রমন্ত্রী

 

নিউজ ডেস্কঃ পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ভারতের নতুন নাগরিকত্ব আইন, এটি তাদের অভ্যন্তরীণ বিষয়। যেহেতু বাংলাদেশ একটি প্রতিবেশী দেশ, সেই হিসেবে আমরা বিষয়টির দিকে নজর রাখছি। আজ শনিবার দুপুরে চট্টগ্রাম নগরীর দেওয়ানজি পুকুর লেনস্থ ওয়াইএনটি সেন্টারে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। সোমালিয়ায় জিম্মি জাহাজ এমভি আবদুল্লাহ ও ২৩ নাবিককে মুক্তির বিষয়ে সাংবাদিকদের ড. হাছান মাহমুদ বলেন, বাংলাদেশের টেলিভিশনে কি দেখাচ্ছে, কি হচ্ছে সেটা কিন্তু যারা জাহাজ হাইজ্যাক করেছে তারা দেখে। স্যাটেলাইটের মাধ্যমে বাংলাদেশের সব টেলিভিশন দেখার সুযোগ আছে। যখন এই বিষয়টাকে অতিগুরুত্ব দেওয়া হয়, জিম্মিদের পরিবারের প্রতিক্রিয়া যখন ওরা দেখে, তখন হাইজ্যাককারীদের অবস্থান আরও অনমনীয় হয় এবং হচ্ছে। নেগেটিভ ইম্প্যাক্ট হচ্ছে। বিষয়টিকে সবারই সতর্কভাবে দেখা দরকার।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের মূল লক্ষ্য তো নাবিকদের এবং জাহাজটাকে মুক্ত করা। সুতরাং আমরা সবাই নিজ নিজ জায়গা থেকে দায়িত্বশীলভাবে যদি আচরণ করি তাহলে এই পরিস্থিতি উত্তরণ সহজ হবে। এটি নিয়ে সরকার কাজ করছে, অতীতেও সবার সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে ১০০ দিনের মাথায় একই কোম্পানির জাহাজ এবং নাবিকদের মুক্ত করা সম্ভবপর হয়েছিল। এখনো আমরা আশা করছি আমাদের যে সমন্বিত প্রচেষ্টা আছে, সুস্থভাবে নাবিকদেরকে ও জাহাজটাকে মুক্ত করে নিয়ে আসতে পারব।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন