News71.com
 Bangladesh
 16 Mar 24, 11:20 PM
 124           
 0
 16 Mar 24, 11:20 PM

চীনে গিয়ে প্রতারণায় জড়াচ্ছেন অনেক বাংলাদেশি শিক্ষার্থী॥দেশে ফিরেও সক্রিয় তারা

চীনে গিয়ে প্রতারণায় জড়াচ্ছেন অনেক বাংলাদেশি শিক্ষার্থী॥দেশে ফিরেও সক্রিয় তারা


নিউজ ডেস্কঃ প্রতিবছরই উচ্চশিক্ষা নিতে বাংলাদেশ থেকে চীনে পাড়ি জমান অসংখ্য শিক্ষার্থী। সেখানে যাওয়ার পর অনেকেই বিভিন্ন চীনা প্রতারক চক্রের সঙ্গে সখ্য গড়ে তোলেন। পরে দেশে ফিরে এসে শুরু করেন প্রতারণা। এমনই একটি চক্রের ৩ বাংলাদেশি সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিএমপি)। গ্রেপ্তাররা হলেন—রাকিবুল ইসলাম রাতুল, আসাদুজ্জামান রাজু ও মামুন হাওলাদার। ডিএমপির কলাবাগান থানায় এক ভুক্তভোগী করা মামলায় ঢাকা বিমানবন্দর এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে ৩০টি ভারতীয় সিমকার্ড জব্দ করা হয়। ডিবি সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (দক্ষিণ) বিভাগের ফাইন্যান্সিয়াল ক্রাইম ইনভেস্টিগেশন টিমের এডিসি সাইফুর রহমান আজাদের নেতৃত্বে একটি দল এই গ্রেপ্তার অভিযান পরিচালিত হয়।

আজ শনিবার দুপুরে রাজধানীর মিন্টু রোডে নিজ কার্যালয়ে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) হারুন অর রশীদ সাংবাদিকদের এসব তথ্য জানান। তাঁদের গ্রেপ্তার ও জিজ্ঞাসাবাদের বরাতে ডিবি বলছে, বাংলাদেশে ১০-১২ হাজার চাইনিজ নাগরিক অবস্থান করছেন। তাঁদের অনেকে অবৈধভাবে বসবাস করছেন। দেশজুড়ে অবস্থান করা এই চাইনিজরা পেতেছেন বিভিন্ন প্রতারণার ফাঁদ। বাংলাদেশি শিক্ষার্থীরা চীনে পড়তে গিয়ে হয়ে যাচ্ছে এই প্রতারক চক্রের মূল অস্ত্র। তাঁরা বিভিন্ন অ্যাপস খুলে জুয়ার সাইট চালিয়ে এবং অনলাইনে মাল্টিলেভেল মার্কেটিংয়ের লোভে ফেলে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন