News71.com
 Bangladesh
 17 Mar 24, 12:50 PM
 124           
 0
 17 Mar 24, 12:50 PM

এবার কুয়েত, কাতার ও মালয়েশিয়ায় বসবাসরতদের এনআইডি দেবে ইসি॥

এবার কুয়েত, কাতার ও মালয়েশিয়ায় বসবাসরতদের এনআইডি দেবে ইসি॥

নিউজ ডেস্কঃ বর্তমানে সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, যুক্তরাজ্য ও ইতালিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দেওয়ার কার্যক্রম চলছে। এবার কুয়েত, কাতার ও মালয়েশিয়ায়ও এই কার্যক্রম শুরু করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচালক (নিবন্ধন ও প্রবাসী) মো. আব্দুল মমিন সরকার জকের পত্রিকাকে এই তথ্য নিশ্চিত করেছেন। আব্দুল মমিন বলেন, কুয়েত, কাতার ও মালয়েশিয়ায় অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের এনআইডি দেওয়া কার্যক্রম শুরু করার জন্য ২০ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত একটি কারিগরি দল অবস্থান করবেন। এ ছাড়া ২৯ মার্চ থেকে ৪ এপ্রিল এই কার্যক্রম দেখার জন্য যাবে ইসির একটি প্রশাসনিক দল। 

জানা যায়, এই কার্যক্রম চালু হওয়ার পর থেকে এ পর্যন্ত সৌদি আরবে গত বুধবার পর্যন্ত ভোটার হওয়ার জন্য আবেদন করেছেন ৭১৭ জন। এদের মধ্যে বায়োমেট্রিক সম্পন্ন হয়েছে ৫৪ জনের। যুক্তরাজ্যে আবেদন করেছেন ২ হাজার ৭২১ জন। বায়োমেট্রিক সম্পন্ন হয়েছে ১ হাজার ২৪৭ জনের। ইতালিতে আবেদন করেছেন ২ হাজার ৯৭০ জন। বায়োমেট্রিক সম্পন্ন হয়েছে ১ হাজার ৫৮৫ জনের। সংযুক্ত আরব আমিরাতে আবেদন করেছেন ১২ হাজার ১৩১ জন। বায়োমেট্রিক সম্পন্ন করেছেন ৯ হাজার ২৩০ জন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন