News71.com
 Bangladesh
 17 Mar 24, 10:05 PM
 102           
 0
 17 Mar 24, 10:05 PM

কুমিল্লায় ট্রেন দূর্ঘটনা॥৪ সদস্যের তদন্ত কমিটি গঠন

কুমিল্লায় ট্রেন দূর্ঘটনা॥৪ সদস্যের তদন্ত কমিটি গঠন

নিউজ ডেস্কঃ কুমিল্লার নাঙ্গলকোটের হাসানপুর রেলস্টেশনের অদুরে শিহর-উরুকুটির মাঝামাঝিস্থানে চট্রগ্রাম থেকে ছেড়ে আসা জামালপুরগামী বিজয় এক্সপ্রেস ট্রেনের ৯ বগি লাইনচ্যুতের ঘটনায় ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। রেলওয়ের চট্টগ্রাম বিভাগীয় প্রকৌশলী আবদুল হানিফকে তদন্ত কমিটির প্রাধন করে আগামী তিন কর্মদিবসের মধ্যে দুর্ঘটনার কারণ অনুসন্ধান করে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। রোববার (১৭ মার্চ) সন্ধ্যায় কুমিল্লা রেলওয়ে ঊর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী (পথ) লিয়াকত আলী মজুমদার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তদন্ত কমিটির অন্য সদস্যরা হলেন, রেলওয়ের চট্টগ্রাম বিভাগীয় পরিবহন কর্মকর্তা আনিসুর রহমান, বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী নির্ঝর এবং বিভাগীয় টেলিযোগাযোগ ও সংকেত প্রকৌশলী জাহেদ আরেফিন তন্ময়। উল্লেখ্য, আজ রোববার (১৭ মার্চ) দুপুর পৌনে ২টার দিকে নাঙ্গলকোটের ঢালুয়া ইউনিয়নের তেজের বাজার এলাকায় ময়মনসিংহগামী বিজয় এক্সপ্রেসের ৯টি বগি লাইনচ্যুত হয়। এতে চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। এ ঘটনায় অন্তত ৩০ জন আহত হয়েছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন