News71.com
 Bangladesh
 18 Mar 24, 10:52 PM
 132           
 0
 18 Mar 24, 10:52 PM

হাইকোর্টের রায়ে অবশেষে ডিন পদে নিয়োগ পেলেন যবিপ্রবির শিরিন নিগার॥

হাইকোর্টের রায়ে অবশেষে ডিন পদে নিয়োগ পেলেন যবিপ্রবির শিরিন নিগার॥


নিউজ ডেস্কঃ হাইকোর্টের রায়ে অবশেষে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন হিসেবে নিয়োগ পেলেন পুষ্টি ও খাদ্যপ্রযুক্তি বিভাগের অধ্যাপক ড. শিরিন নিগার। হাইকোর্টের রায়ের পর আজ সোমবার যবিপ্রবি রেজিস্ট্রার স্বাক্ষরিত এক অফিস আদেশে ড. শিরিন নিগারকে এই দায়িত্ব দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন যবিপ্রবি রেজিস্ট্রার প্রকৌশলী মো. আহসান হাবীব।

ড. শিরিন নিগারের আইনজীবী অ্যাড. মোস্তফা গোলাম কিবরিয়া জানান, গত বছর ২৩ জুলাই যবিপ্রবি ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন হিসেবে পরিবেশ বিজ্ঞান বিভাগের ড. মো. মাহফুজুর রহমানকে নিয়োগ করে রেজিস্ট্রার দপ্তর চিঠি ইস্যু করে। কিন্তু বিধান অনুযায়ী, ডিন নিয়োগ পাওয়ার কথা পুষ্টি ও খাদ্যপ্রযুক্তি বিভাগের অধ্যাপক ড. শিরিন নিগারের। নিয়মের ব্যত্যয় ঘটিয়ে ডিন নিয়োগ দেওয়ায় ড. শিরিন নিগার যবিপ্রবি কর্তৃপক্ষকে লিগ্যাল নোটিশ পাঠান। কিন্তু কোনো জবাব না পেয়ে গত ৭ আগস্ট তিনি উচ্চআদালতের দ্বারস্থ হন।

গত ১০ আগস্ট হাইকোর্টে তাঁর রিটের শুনানি হয়। শুনানি শেষে বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াত রুল জারি করেন। রিটের আদেশে আদালত ‘ড. মাহফুজুর রহমানের ডিন নিয়োগ কেন অবৈধ ঘোষণা করা হবে না এবং তা বাতিলপূর্বক ড. শিরিন নিগারকে কেন ডিন নিয়োগের নির্দেশ দেওয়া হবে না’–এর জবাব দেওয়ার নির্দেশ দেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন