News71.com
 Bangladesh
 19 Mar 24, 11:10 PM
 126           
 0
 19 Mar 24, 11:10 PM

সাধারন মানুষের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে কাজ করছে পুলিশ॥ আইজিপি

সাধারন মানুষের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে কাজ করছে পুলিশ॥ আইজিপি


নিউজ ডেস্কঃ পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, এবারের ঈদযাত্রায়ও সাধারণ মানুষের গন্তব্যে পৌঁছা‌নো নিশ্চিত করতে পুলিশ সচেষ্ট রয়েছে। মঙ্গলবার পুলিশ সদর দপ্তরে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাতে আইজিপি এ কথা বলেন। আইজিপি বলেন, সাধারণ মানুষ যাতে ঈদের সময় তাদের গন্তব্যে পৌঁছাতে পারে সেজন্য সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এছাড়া ইফতার, তারাবিহ ও সেহরির সময়ে এমনভাবে নিরাপত্তা ব্যবস্থা সাজানো হয়েছে যাতে সাধারণ মানুষের নিরাপত্তা বিঘ্নিত না হয়৷

যানজট প্রসঙ্গে তিনি বলেন, রোজায় ইফতারের আগে যানজট নিরসনে স্বয়ং ডিএমপি কমিশনার নিজে রাস্তায় ইফতার করেছেন। যানজট নিরসনে ট্রাফিকের প্রত্যেক সদস্য নিরলসভাবে কাজ করে চলেছে। পাশাপাশি রমজান উপলক্ষে আইন-শৃঙ্খলা রক্ষার্থে পুলিশ সদস্যরা সতর্ক রয়েছেন। চৌধুরী আবদুল্লাহ আল-মামুন আরও বলেন, সাধারণ মানুষের নিরাপত্তা ও সেবা সুনিশ্চিত করতে সারাদেশে পুলিশ কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন