News71.com
 Bangladesh
 20 Mar 24, 10:52 AM
 139           
 0
 20 Mar 24, 10:52 AM

নগরবাসীর জন্য সুখবর॥ এলিভেটেড এক্সপ্রেসওয়ের কারওয়ান বাজার র‍্যাম্প খুলছে আজ

নগরবাসীর জন্য সুখবর॥ এলিভেটেড এক্সপ্রেসওয়ের কারওয়ান বাজার র‍্যাম্প খুলছে আজ


নিউজ ডেস্কঃ ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে কারওয়ান বাজার অংশে নামার র‍্যাম্প খুলছে আজ। র‍্যাম্পটি এফডিসি'র কিছুটা সামনে নেমেছে। বিমানবন্দর, বনানীসহ বিভিন্ন পয়েন্ট থেকে উঠে এ র‍্যাম্প দিয়ে নেমে যাওয়া যাবে হাতিরঝিল, মগবাজার, মিন্টো রোডসহ পাশ্ববর্তী এলাকায়। বুধবার(২০ মার্চ) সকাল সাড়ে দশটায় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের উদ্বোধন করবেন। এরপরেই এক্সপ্রেসওয়ের বিভিন্ন পয়েন্ট থেকে যানবাহন কারওয়ান বাজারের সড়কে নামতে পারবে। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের প্রকল্প পরিচালক এ এইচ এম এস আকতার বিষয়টি নিশ্চিত করেছেন। প্রকল্প সূত্র জানিয়েছে, ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক বিভাগের কর্মকর্তারা ইতিমধ্যে র‍্যাম্পটি পরিদর্শন করে কয়েকটি পর্যবেক্ষণ দিয়েছেন এক্সপ্রেসওয়ে কর্তৃপক্ষকে। প্রকল্প পরিচালক এ এইচ এম এস আকতার বলেন, এ পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ের ৭৩ শতাংশ কাজ শেষ হয়েছে। বর্তমানে হাতিরঝিল ও পান্থকুঞ্জ অংশে কাজ চলছে। এখানে সোনারগাঁও হোটেলের পাশ দিয়ে এক্সপ্রেসওয়েতে ওঠার জন্য একটা সংযোগ সড়ক হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন