
নিউজ ডেস্কঃ ২৩ নাবিকসহ বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহকে জিম্মি করার ৯ দিনের মাথায় বুধবার (২০ মার্চ) প্রথমবারের মতো মালিকপক্ষের সঙ্গে যোগাযোগ করেছে জলদস্যুরা। তবে যোগাযোগের বিষয়টি স্বীকার করলেও কী বিষয়ে কথা হয়েছে বা মুক্তিপণ চেয়েছে কি না, সে বিষয়ে কোনো বক্তব্য দেয়নি মালিকপক্ষ। জানতে চাইলে জাহাজ মালিক কবির গ্রুপের মিডিয়া উপদেষ্টা মিজানুল ইসলাম দুপুরে বলেন, ‘জলদস্যুরা সরাসরি যোগাযোগ করেনি। তৃতীয় পক্ষের মাধ্যমে তারা (দস্যুরা) আজ দুপুর ১২টার দিকে আমাদের (মালিকপক্ষ) সঙ্গে যোগাযোগ করেছে।