News71.com
 Bangladesh
 22 Mar 24, 10:15 AM
 86           
 0
 22 Mar 24, 10:15 AM

ঈদের আগে-পরে মোট ৬ দিন মহাসড়কে ট্রাক-কাভার্ড ভ্যান চলাচল বন্ধ থাকবে॥

ঈদের আগে-পরে মোট ৬ দিন মহাসড়কে ট্রাক-কাভার্ড ভ্যান চলাচল বন্ধ থাকবে॥


নিউজ ডেস্কঃ আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আগে ও পরে মোট ছয় দিন মহাসড়কে ট্রাক, কাভার্ড ভ্যান ও লরি চলাচল বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার। এ ছাড়া ঈদের আগে সাত দিন ও পরের পাঁচ দিন সিএনজি ও ফিলিং স্টেশন সার্বক্ষণিক চালু রাখার কথা বলা হয়েছে। আজ বৃহস্পতিবার রাজধানীর বনানীতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সম্মেলনকক্ষে ঈদযাত্রা নিয়ে আলোচনা সভায় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের উপস্থিতিতে এসব সিদ্ধান্ত গৃহীত হয়। এ ছাড়া সভায় সারা দেশে যানজটের ১৫৫টি স্পট নির্ধারণ করা হয়েছে। ঈদের আগে ও পরে এসব স্পট মনিটরিংয়ের আওতায় রাখার কথা বলা হয়।


এর মধ্যে আছে ঢাকা-চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ৪৮টি স্পট, ঢাকা-উত্তরবঙ্গের সড়কের ৫২টি স্পট, ঢাকা-ময়মনসিংহ সড়কের ৬টি স্পট, ঢাকা সিলেট মহাসড়কের ৪১টি স্পট এবং ঢাকা-পাটুরিয়া-আরিচা মহাসড়কের ৮টি স্পট। জাতীয় মহাসড়ক ও করিডরগুলো—ঢাকা বাইপাস (মদনপুর-ভূলতা-ভোগরা), নবীনগর-চন্দ্রা, ঢাকা-জয়দেবপুর-ময়মনসিংহ, ঢাকা-জয়দেবপুর, ঢাকা (ভোগরা)-চন্দ্রা-এলেঙ্গা, এলেঙ্গা-হাটিকুমরুল-বগুড়া-রংপুর, ঢাকা-সিলেট, ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-গোপালগঞ্জ-খুলনা এবং ভাঙ্গা -বরিশাল রুটের মেরামত অথবা সংস্কারকাজ আসন্ন ঈদের সাত দিন আগেই সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন