News71.com
 Bangladesh
 22 Mar 24, 10:34 AM
 94           
 0
 22 Mar 24, 10:34 AM

সরকারি ব্যায় সংকোচনের কারনে জাতীয় বাজেটের আকার কমলো ৬২ হাজার কোটি টাকা॥

সরকারি ব্যায় সংকোচনের কারনে জাতীয় বাজেটের আকার কমলো ৬২ হাজার কোটি টাকা॥


নিউজ ডেস্কঃ চলতি ২০২৩-২৪ অর্থবছরের বাজেটে সরকারি ব্যয় কমানো হয়েছে ৬১ হাজার ৭০০ কোটি টাকা। কাটছাঁট শেষে সংশোধিত বাজেটের আকার দাঁড়িয়েছে ৭ লাখ ৮৫ কোটি টাকা। সার্বিক অর্থনৈতিক অবস্থা বিবেচনায় নিয়ে মূল্যস্ফীতির লাগাম টানতে এবং মুদ্রানীতির সঙ্গে সমন্বয় করে সরকারি ব্যয়ে সংকোচনমূলক নীতি নিয়ে বাজেটে বড় ধরনের কাটছাঁট করল অর্থ মন্ত্রণালয়। সংশোধিত বাজেটের আলোকে প্রতিটি মন্ত্রণালয়, বিভাগ ও অধীনস্থ প্রতিষ্ঠানের উন্নয়ন ও পরিচালন ব্যয় নির্ধারণ করে দেওয়া হয়েছে।

সংশোধিত বরাদ্দের অতিরিক্ত কোনো ব্যয় বিল গ্রহণ করার জন্য গতকাল বৃহস্পতিবার হিসাব মহানিয়ন্ত্রকের কাছে চিঠি দিয়েছে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ। এতে উল্লেখ করা হয়, এর পরও যদি প্রয়োজনে কোনো খাতে অতিরিক্ত বরাদ্দ অর্থ বিভাগ অনুমোদন করে তাহলে তা এই সংশোধিত কর্তৃত্বের অংশ হিসেবে গণ্য হবে। এসব ক্ষেত্রে পরে সম্পূরক বা অতিরিক্ত আর্থিক বিবৃতির মাধ্যমে যথাসময়ে নিয়মিত করা হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন