News71.com
 Bangladesh
 22 Mar 24, 11:05 AM
 139           
 0
 22 Mar 24, 11:05 AM

এমভি আবদুল্লাহর কাছে পৌছেছে ‘আটলান্টা অপারেশনের’ যুদ্ধজাহাজ॥

এমভি আবদুল্লাহর কাছে পৌছেছে ‘আটলান্টা অপারেশনের’ যুদ্ধজাহাজ॥

নিউজ ডেস্কঃ সোমালিয়া উপকূলে জলদস্যুদের হাতে জিম্মি বাংলাদেশি পতাকাবাহী জাহাজ এমভি আবদুল্লাহর কাছেই ইইউএনএভিএফওআর আটলান্টা অপারেশনের একটি যুদ্ধজাহাজ মোতায়েন করা হয়েছে। বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত সাড়ে ১২টার দিকে ইউরোপীয় ইউনিয়নের নৌবাহিনীর ওই সংস্থাটি তাদের এক্স হ্যান্ডেলে বিষয়টি জানিয়েছে। এক্স পোস্টে ইইউএনএভিএফওআর বলেছে, ২০২৩ সালের নভেম্বর থেকে দস্যুতার একাধিক ঘটনা ঘটেছে। তিনটি বাণিজ্যিক জাহাজে হামলা হয়েছে। যার মধ্যে একটি, এমভি আবদুল্লাহ এখনো জলদস্যুদের নিয়ন্ত্রণে আছে। ওই এলাকায় আটলান্টা অপারেশনের যুদ্ধজাহাজ মোতায়েন আছে।পোস্টে যুক্ত একটি সংক্ষিপ্ত ভিডিওতে এমভি আবদুল্লাহর অদূরেই ইইউএনএভিএফওআর এর যুদ্ধজাহাজটিকে অবস্থান করতে দেখা গেছে। এছাড়া একটি হেলিকপ্টারও এমভি আবদুল্লাহর কাছাকাছি চক্কর দিতে দেখা যাচ্ছে।

পূর্ব আফ্রিকা উপকূলে জলদস্যুতা নির্মূলে কাজ করে যাওয়া ইউরোপীয় ইউনিয়ন নেভাল ফোর্সও তাদের ‘অপারেশন আটলান্টার’ অংশ হিসেবে এমভি আবদুল্লাহর ওপর নজর রাখছে বলে শুরু থেকেই জানিয়ে আসছে। বৃহস্পতিবার গভীর রাতের এক্স হ্যান্ডেলের পোস্টে সংযুক্ত তিনটি ছবির একটিতে ইইউএনএভিএফওআর- আটলান্টা অপারেশনের দুজন কমান্ডোকে এমভি আবদুল্লাহর দিকে তাকিয়ে থাকতে দেখা যাচ্ছে। অন্য দুটি ছবির একটিতে এমভি আবদুল্লাহর উপর হেলিকপ্টার টহল দিতে এবং আরেক ছবিতে যুদ্ধ জাহাজটিকে দেখা যাচ্ছে। ইইউএনএভিএফওআর এর পোস্টে যুদ্ধজাহাজ মোতায়েনের কথা বলা হলেও কোনো ব্যবস্থা গ্রহণের বিষয়ে বলা হয়নি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন