News71.com
 Bangladesh
 22 Mar 24, 11:07 AM
 110           
 0
 22 Mar 24, 11:07 AM

ট্রেনের টিকিট কালোবাজারির দায়ে সহজ ডটকমের ৩ জনসহ আটক ৮

ট্রেনের টিকিট কালোবাজারির দায়ে সহজ ডটকমের ৩ জনসহ আটক ৮

নিউজ ডেস্কঃ কারসাজি করে দেশজুড়ে ট্রেনের টিকিট কালোবাজারি চক্রের অন্যতম মূলহোতা সহজ ডটকমে কর্মরত মিজান ঢালী ও অন্যান্য পর্যায়ের দুজনসহ আটজনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৩ এর সদস্যরা। বৃহস্পতিবার (২১ মার্চ) রাতে রাজধানীর কমলাপুর ও সবুজবাগ এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে অবৈধভাবে সংগ্রহ ও মজুদকৃত ট্রেনের টিকিট উদ্ধার করা হয়েছে।

র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আল-আমিন জানান, ট্রেনের টিকিট কালোবাজারি চক্রের অন্যতম মূলহোতা ও বাংলাদেশ রেলওয়ের সঙ্গে চুক্তিবদ্ধ প্রতিষ্ঠান সহজ ডটকমে কর্মরত মিজান ঢালী ও অন্যান্য পর্যায়ের দুজনসহ টিকিট কালোবাজারি চক্রের আটজনকে আটক করা হয়েছে। শুক্রবার (২২ মার্চ) বেলা ১১টার দিকে রাজধানীর কারওয়ান বাজার র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন