News71.com
 Bangladesh
 23 Mar 24, 11:32 AM
 123           
 0
 23 Mar 24, 11:32 AM

পুরান ঢাকার কেমিক্যাল গোডাউনের আগুন নিয়ন্ত্রণে॥

পুরান ঢাকার কেমিক্যাল গোডাউনের আগুন নিয়ন্ত্রণে॥

নিউজ ডেস্কঃ রাজধানীর পুরান ঢাকার ইসলামবাগ এলাকায় কেমিক্যাল গোডাউনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। আড়াই ঘণ্টার চেষ্টা চালিয়ে শনিবার সকাল ৬টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস।  ফায়ার সার্ভিসের মিডিয়া বিভাগের সহকারী উপপরিচালক শাজাহান সিকদার বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে শনিবার ভোররাতে রাজধানীর পুরান ঢাকার চকবাজার লাগোয়া ইসলামবাগ এলাকায় কেমিক্যাল গোডাউনে আগুন লাগে। ফায়ার সার্ভিস জানায়, রাত সাড়ে তিনটা নাগাদ এ আগুনের খবর পায় দমকল বাহিনী। ৫ মিনিট পরেই প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। পরে ইউনিট সংখ্যা বাড়ানো হয়। এক পর্যায়ে ৯টি ইউনিটের আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এ ঘটনায় এখন হতাহতের কোনো খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। প্রসঙ্গত, ইসলামবাগ এলাকাটি কেমিক্যাল, পলিথিন ও প্লাটিক তৈরির কারখানায় পূর্ণ। ঘিঞ্জি এলাকাটির পরতে পরতে ছড়িয়ে আছে নানা দাহ্য পদার্থ। এর আগেও বেশ কয়েকবার এ এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন