News71.com
 Bangladesh
 24 Mar 24, 12:11 PM
 137           
 0
 24 Mar 24, 12:11 PM

১৪০০ কোটি টাকার ভ্যাট ফাকি॥তেল বিক্রিকে ‘রপ্তানি’ বলছে পদ্মা অয়েল, মানতে নারাজ এনবিআর

১৪০০ কোটি টাকার ভ্যাট ফাকি॥তেল বিক্রিকে ‘রপ্তানি’ বলছে পদ্মা অয়েল, মানতে নারাজ এনবিআর

নিউজ ডেস্ক: ১ হাজার ৪০০ কোটি টাকার ভ্যাট নিয়ে টানাটানি চলছে চট্টগ্রাম ভ্যাট কমিশনারেট ও পদ্মা অয়েল কোম্পানির মধ্যে। বিদেশি এয়ারলাইনসের কাছে জেট ফুয়েল বিক্রি করে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান পদ্মা অয়েল। এটাকে রপ্তানি হিসেবে দেখিয়ে ভ্যাট দিচ্ছে না তারা। কিন্তু ভ্যাট কমিশনারেটের দাবি, রপ্তানি হলে বিল ডলারে নেওয়ার কথা। কিন্তু পদ্মা অয়েল বিল নেয় দেশীয় মুদ্রা টাকায়। কাজেই এটা বিক্রি। ভ্যাট তাদের দিতেই হবে।ভ্যাট কর্তৃপক্ষের হিসাবে, ২০১৫ থেকে ২০১৯ সাল পর্যন্ত করা অডিটেই ভ্যাট ফাঁকি ধরা পড়েছে ১ হাজার ৪১১ কোটি টাকা। আর ২০২৪ সালের ফেব্রুয়ারি পর্যন্ত হিসাব করলে এ অঙ্ক দ্বিগুণ হতে পারে।উদ্ভূত পরিস্থিতিতে আজ রোববার জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) উভয় পক্ষের মধ্যে একটি বৈঠক হওয়ার কথা রয়েছে। এনবিআর সূত্রে এসব তথ্য জানা গেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন