News71.com
 Bangladesh
 24 Mar 24, 06:56 PM
 113           
 0
 24 Mar 24, 06:56 PM

গুলশানের বাড়ি ছাড়তে হচ্ছে না সাংসদ সালাম মুর্শেদীকে॥ হাইকোর্টের রায়ের উপর স্থগিতাদেশ

গুলশানের বাড়ি ছাড়তে হচ্ছে না সাংসদ সালাম মুর্শেদীকে॥ হাইকোর্টের রায়ের উপর স্থগিতাদেশ

নিউজ ডেস্কঃ খুলনা-৪ আসনের সংসদ সদস্য ও সাবেক ফুটবলার আব্দুস সালাম মুর্শেদীর দখলে থাকা রাজধানীর গুলশানের বাড়ির ছাড়ার নির্দেশনার উপর স্থগিতাদেশ দিয়েছে চেম্ভার জজ মো. আশফাকুল ইসলাম। দুই মাসের মধ্যে বাড়ি ছাড়ার বিষয়ে হাইকোর্টের দেয়া রায় স্থগিত চেয়ে সালাম মুর্শেদীর করা আবেদনের পরিপ্রেক্ষিতে আজ রোববার চেম্বার বিচারপতি এ আদেশ দেন। এর ফলে সালাম মুর্শেদীকে আপাতত ওই বাড়ি ছাড়তে হচ্ছে না বলে জানিয়েছেন তার আইনজীবী মোহাম্মদ সাঈদ আহমেদ রাজা।এর আগে গত ১৯ মার্চ হাইকোর্ট ওই সম্পত্তি ‘পরিত্যক্ত সম্পত্তি’ উল্লেখ করে রায় দেন মহামান্য হাইকোর্ট ।একইসঙ্গে ওই সম্পত্তি গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের কাছে হস্তান্তর করতে সালাম মুর্শেদীকে নির্দেশ দেন হাইকোর্ট। 

আজ সাংসদ সালাম মুর্শেদীর পক্ষে চেম্বার আদালতে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম ও মোহাম্মদ সাঈদ আহমেদ রাজা। রিটের পক্ষে শুনানিতে ছিলেন ব্যারিস্টার অনীক আর হক। রাজধানীর গুলশানে সালাম মুর্শেদীর বিরুদ্ধে পরিত্যক্ত বাড়ি দখলের অভিযোগ তদন্তের নির্দেশনা চেয়ে ২০২২ সালের ৩০ অক্টোবর রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দ সায়েদুল হক সুমন। ওই রিটের পরিপ্রেক্ষিতে তা অনুসন্ধানের নির্দেশ দেন হাইকোর্ট। যদিও গুলশানের ওই বাড়ি নিয়ে দুই রকম তথ্য দেয় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়। পরবর্তীতে দুর্নীতি দমন কমিশনকে নিরপেক্ষ অনুসন্ধানের নির্দেশ দেন হাইকোর্ট। অনুসন্ধান শেষে দুদক প্রতিবেদন দাখিল করে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন