News71.com
 Bangladesh
 24 Mar 24, 06:57 PM
 129           
 0
 24 Mar 24, 06:57 PM

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে বিমানবন্দর-গাজীপুর রুটে যান চলাচলের জন্য উন্মুক্ত হল ৭ ফ্লাইওভার॥

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে বিমানবন্দর-গাজীপুর রুটে যান চলাচলের জন্য উন্মুক্ত হল ৭ ফ্লাইওভার॥

নিউজ ডেস্ক: আসন্ন ঈদ সামনে রেখে যানজট এড়াতে গাজীপুর-এয়ারপোর্ট রুটের বাস র‍্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের সাতটি ফ্লাইওভার যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করা হয়েছে। আজ রোববার সকালে বাংলাদেশ সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ের সভাকক্ষ থেকে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ফ্লাইওভার সাতটি উন্মুক্ত করেন।  ফ্লাইওভারগুলো হলো—রাজধানীর শাহজালাল বিমানবন্দরের বাম ও ডান পাশের ৩২৩ মিটার দৈর্ঘ্যবিশিষ্ট দুটি, জসিম উদ্দিন রোডের ১৮০ মিটার দৈর্ঘ্য, গাজীপুরা এলাকার ১৬৫ মিটার দৈর্ঘ্যের ইউটার্ন-১ ফ্লাইওভার, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এলাকায় ১৬৫ মিটার দৈর্ঘ্যের ইউটার্ন-২ ফ্লাইওভার, ভোগড়া এলাকায় ২৪০ মিটার দৈর্ঘ্যের ফ্লাইওভার এবং জয়দেবপুর চান্দনা চৌরাস্তা এলাকায় ৫৬৮ মিটার দৈর্ঘ্যের ফ্লাইওভার। 

ফ্লাইওভারগুলো উন্মুক্ত করার সময় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, আজকে সাতটি ফ্লাইওভার উদ্বোধন নয়, উন্মুক্ত করা হলো। তিনি আশা প্রকাশ করে বলেন, প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে এসব ফ্লাইওভার উন্মুক্ত করায় বিশেষ করে বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলে যাত্রা আরও সহজ ও স্বস্তিদায়ক হবে। বিগত দিনে ঈদের সময় গাজীপুরে যে ভোগান্তি হয়, এবার আর তা হবে না। 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন