News71.com
 Bangladesh
 24 Mar 24, 07:21 PM
 119           
 0
 24 Mar 24, 07:21 PM

মস্কোয় সন্ত্রাসী হামলার ঘটনায় পুতিনকে প্রধানমন্ত্রীর শোকবার্তা॥

মস্কোয় সন্ত্রাসী হামলার ঘটনায় পুতিনকে প্রধানমন্ত্রীর শোকবার্তা॥

নিউজ ডেস্কঃ মস্কোর কনসার্টে সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে দেওয়া এক শোকবার্তায় মস্কোর সন্ত্রাসী হামলাকে সমগ্র মানবসভ্যতা ও মানবিক মূল্যবোধের ওপর হামলা হিসেবে অভিহিত করেছেন শেখ হাসিনা। আজ রোববার প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা হামলায় নিহত সকলের আত্মার শান্তি কামনা করেন এবং তাদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন