News71.com
 Bangladesh
 25 Mar 24, 12:19 PM
 118           
 0
 25 Mar 24, 12:19 PM

ডিসি পদে বড় ধরনের রদবদল আনছে সরকার॥

ডিসি পদে বড় ধরনের রদবদল আনছে সরকার॥

নিউজ ডেস্ক: সাধারণত ডিসি পদে দুই বছর মাঠে রাখা হয়। মেয়াদ পূর্ণ করে ফেলায় তাদের সরিয়ে আনার স্বাভাবিক সময় হয়েছে অনেকের। এ ছাড়া মেয়াদ পূর্ণ না হওয়ার পরও অদক্ষতাসহ জেলার কার্যক্রম স্বাভাবিকভাবে পরিচালিত করতে না পারলে দু-একজনকে মাঠপর্যায় থেকে ফেরানো হতে পারে। ডিসি নিয়োগের ক্ষেত্রে খুবই গোপনীয়তা রক্ষা করে সার্বিক কার্যক্রম এগিয়ে নেয় জনপ্রশাসন মন্ত্রণালয়।একই সঙ্গে জাতীয় নির্বাচনের আগে সরকারের ইচ্ছা থাকা সত্ত্বেও ইসির বিধি লঙ্গন হবে বলে যাদের মাঠে নিয়োগ দেওয়া যায়নি বা নানা কারণে মাঠ থেকে ভালো কর্মকর্তাদের উঠিয়ে আনতে হয়েছে তাদের আবার নতুন করে জেলায় দায়িত্ব দেওয়া হতে পারে।

জানা গেছে, ২৪ ব্যাচের কর্মকর্তাদের মধ্যে ঢাকা বিভাগে চারজন, চট্টগ্রাম বিভাগে তিনজন, ময়মনসিংহে একজন, রংপুরে চারজন, বরিশালে বিভাগে তিনজন, খুলনা বিভাগে চারজন, রাজশাহীতে বিভাগে চারজন ডিসি রয়েছেন। তবে সিলেট বিভাগে ২৪ ব্যাচের কেউ নেই। ২৪ ব্যাচের সবাইকে সরানো হবে না, কিছু জেলায় ২৪ ব্যাচের কর্মকতাও থাকবে বলে জানা গেছে। ২৪ ব্যাচের এক জেলার ডিসি নাম প্রকাশ না করে বলেন, আমাদের ব্যাচের অনেকের সময় হয়েছে। সবাইকে হয়তো একসঙ্গে ওঠাবে না। মাত্র ডিসি সম্মেলন শেষ হলো, হয়তো আরও এক বা দুই মাস রাখবে জেলায়।  

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন