News71.com
 Bangladesh
 26 Mar 24, 01:30 PM
 131           
 0
 26 Mar 24, 01:30 PM

দীর্ঘ ৯ বছর বন্ধ থাকার পর চালু হচ্ছে বিমানের ঢাকা-রোম ফ্লাইট॥

দীর্ঘ ৯ বছর বন্ধ থাকার পর চালু হচ্ছে বিমানের ঢাকা-রোম ফ্লাইট॥

নিউজ ডেস্ক: দীর্ঘ ৯ বছর পর চালু হচ্ছে বিমানের ঢাকা-রোম ফ্লাইট। এটি হতে যাচ্ছে বিমানের ২৩তম রুট। আজ মঙ্গলবার দিবাগত রাত সাড়ে তিনটায় ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রী নিয়ে ইতালির রোমের উদ্দেশে ছেড়ে যাবে বিমানের প্রথম একটি ফ্লাইট। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ বিমানের মহাব্যবস্থাপক জনসংযোগ তাহেরা খন্দকার।

লোকসানের কারণে ২০১৫ সালে এই রুটটি বন্ধ করে দেয় বিমান। এবার বেশ ভালো সাড়া পাওয়া যাচ্ছে বলে জানিয়েছেন বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. শফিউল আজিম। সপ্তাহে তিনটি ফ্লাইট পরিচালনা করবে বিমান। বিমানের বোয়িং-৭৮৭ ড্রিমলাইনারের মাধ্যমে রোম ফ্লাইট পরিচালিত হবে। সংশ্লিষ্ট সূত্র জানায়, ইতালির রাজধানী রোমসহ মিলান, ভেনিসে বসবাস করছে কমপক্ষে ২ লাখ বাংলাদেশি, এর বাইরে বছর জুড়ে দেশটিতে যাচ্ছেন হাজারো বাংলাদেশি পর্যটক। ইতালি তো বটেই ইউরোপীয় ইউনিয়ন ভুক্ত অন্য কোনো দেশে বাংলাদেশ বিমানের সরাসরি কোনো ফ্লাইট চালু নেই।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন