News71.com
 Bangladesh
 26 Mar 24, 01:31 PM
 127           
 0
 26 Mar 24, 01:31 PM

ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি স্থগিত॥

ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি স্থগিত॥

নিউজ ডেস্ক: বেতনভাতা বৃদ্ধি, বকেয়া ভাতা পরিশোধসহ ৪ দাবিতে পোস্ট গ্র্যাজুয়েট প্রাইভেট ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতির কর্মসূচি আগামী ৩০ মার্চ পর্যন্ত স্থগিত করা হয়েছে। গতকাল সোমবার রাতে পোস্ট গ্র্যাজুয়েট প্রাইভেট ট্রেইনি চিকিৎসক সংগঠনের সাধারণ সম্পাদক ডা. মো. নুর নবী এই তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, সারা দেশে স্থানীয়ভাবে কর্মসূচি পালিত হলেও কেন্দ্রীয়ভাবে কর্মসূচি স্থগিত করা হয়েছে। আগামী শনিবারের মধ্যে আমাদের দাবি মেনে না নিলে পরবর্তীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।  ডা. মো. নুর নবী বলেন, ‘আমরা গত শনিবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডা. সামন্ত লাল সেনের সঙ্গে দেখা করে দাবি জানাই। তিনি ইতিবাচক সাড়া দিয়েছেন। আমরা তার প্রতি আস্থা রাখতে চাই। এ ছাড়া দেশে ভুটানের রাজা এসেছেন। এই সময়ে এ ধরনের কর্মসূচি অন্য দেশের কাছে আমাদের দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করবে। সার্বিক বিবেচনায় আমরা কর্মসূচি স্থগিত করেছি।’

  এদিকে রাজধানীতে কর্মসূচি স্থগিত হলেও বরিশালে কর্মবিরতি পালন করছেন ইন্টার্ন চিকিৎসকেরা। আজ সোমবার বেলা সাড়ে ১২টায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনে কর্মসূচিতে নামেন আন্দোলনরত। তাদের দাবিগুলো হলো-পোস্টগ্র্যাজুয়েট প্রাইভেট ট্রেইনি চিকিৎসকদের মাসিক ভাতা ৫০ হাজার করা এবং ইন্টার্ন চিকিৎসকদের মাসিক ভাতা ৩০ হাজার টাকা করা।এফসিপিএস, রেসিডেন্ট, নন-রেসিডেন্ট চিকিৎসকদের বকেয়া ভাতা পরিশোধ করা, বিএসএমএমইউয়ের অধীন ১২ প্রাইভেট প্রতিষ্ঠানের রেসিডেন্ট ও নন-রেসিডেন্ট চিকিৎসকদের ভাতা পুনরায় চালু করা এবং চিকিৎসক সুরক্ষা আইন সংসদে পাস ও বাস্তবায়ন করা। একই দাবিতে ময়মনসিংহ মেডিকেলেও কর্মবিরতি পালন করছেন পোস্ট গ্র্যাজুয়েট ও ইন্টার্ন চিকিৎসকেরা। 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন