
নিউজ ডেস্কঃ আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপের তফসিলের বিষয়ে সিদ্ধান্ত নিতে আগামীকাল সোমবার বৈঠক করবে নির্বাচন কমিশন (ইসি)। এদিন দ্বিতীয় ধাপের তফসিল ঘোষণা করতে পারে ইসি। ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বলেন, ‘সোমবার কমিশনের ৩০তম বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে কমিশন যদি সিদ্ধান্ত নেয়, তাহলে দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে। ইসি সূত্রে জানা গেছে, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে ঢাকার আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সম্মেলনকক্ষে ৩০তম কমিশন সভাটি অনুষ্ঠিত হবে। সভার আলোচ্যসূচিতে উপজেলা নির্বাচনের দ্বিতীয় ধাপের তফসিলের বিষয়টি রাখা হয়েছে। দ্বিতীয় ধাপে ১২১টি উপজেলার ভোট অনুষ্ঠিত হবে। আগামী ২৩ মে এই ধাপের ভোট অনুষ্ঠিত হবে বলে জানিয়েছিল কমিশন।