News71.com
 Bangladesh
 31 Mar 24, 10:41 AM
 121           
 0
 31 Mar 24, 10:41 AM

আজ দুপুরের মধ্যে আবারও ৮০ কিমি বেগে ঝড়ের আভাস॥

আজ দুপুরের মধ্যে আবারও ৮০ কিমি বেগে ঝড়ের আভাস॥


নিউজ ডেস্কঃ ঢাকাসহ দেশের আট অঞ্চলে দুপুরের মধ্যে ঘণ্টায় ৮০ কিলোমিটার বেগে ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এ ছাড়া এ সময় চট্টগ্রামসহ আট অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস দেওয়া হয়েছে। রবিবার ভোর সাড়ে ৪টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে এমন তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, রাজশাহী, পাবনা, যশোর, কুষ্টিয়া, ফরিদপুর, মাদারীপুর, ঢাকা ও কুমিল্লা অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম-উত্তরপশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০-৮০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এসব এলাকার নদীবন্দরগুলোকে ২ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এদিকে একই সময়ে টাঙ্গাইল, ময়মনসিংহ, সিলেট, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী ও চট্টগ্রাম অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম-উত্তরপশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা হাওয়া অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। ফলে এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন