News71.com
 Bangladesh
 31 Mar 24, 11:21 PM
 108           
 0
 31 Mar 24, 11:21 PM

জনগনের আর্থ-সামাজিক উন্নয়নে এডিবির আরও সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী॥

জনগনের আর্থ-সামাজিক উন্নয়নে এডিবির আরও সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী॥


নিউজ ডেস্কঃ জনগণের আর্থ-সামাজিক উন্নয়নে বাংলাদেশের প্রচেষ্টা ত্বরান্বিত করতে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) কাছে আরও জোরালো সমর্থন চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।এডিবির ভাইস প্রেসিডেন্ট (সেক্টর অ্যান্ড থিম) ফাতিমা ইয়াসমিন রবিবার গণভবনে প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করতে গেলে এই সমর্থন কামনা করেন প্রধানমন্ত্রী। বৈঠকের পর প্রধানমন্ত্রীর বক্তৃতা লেখক সাবেক সচিব মো. নজরুল ইসলাম শেখ হাসিনাকে উদ্ধৃত করে সাংবাদিকদের বলেন, “আমাদের মূল লক্ষ্য জনগণের আর্থ-সামাজিক উন্নয়ন ও অন্তর্ভুক্তিমূলক অগ্রগতি। কারণ সরকার গ্রামীণ জনগণের উন্নয়নকে বিশেষ অগ্রাধিকার দিচ্ছে।” এডিবি ভাইস প্রেসিডেন্টকে প্রধানমন্ত্রী বলেন, তার সরকার দেশের জনগণের ক্রয়ক্ষমতা বাড়ানোর দিকে মনোনিবেশ করেছে। কারণ এটি শিল্পায়ন প্রসারিত ও আরও কাজের সুযোগ তৈরি করতে সহায়তা করবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন