News71.com
 Bangladesh
 31 Mar 24, 11:35 PM
 126           
 0
 31 Mar 24, 11:35 PM

টিকা উৎপাদনে বাংলাদেশকে সহায়তা করবে ইউনিসেফ॥ স্বাস্থ্যমন্ত্রী

টিকা উৎপাদনে বাংলাদেশকে সহায়তা করবে ইউনিসেফ॥ স্বাস্থ্যমন্ত্রী


নিউজ ডেস্কঃ টিকা উৎপাদনে বাংলাদেশকে সহায়তা করবে শিশুদের নিয়ে কাজ করা জাতিসংঘের অঙ্গ সংস্থা ইউনিসেফ। এমনটাই জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। আজ রোববার সকালে সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রীর দপ্তরে ইউনিসেফের জাতিসংঘ শিশু তহবিলের প্রতিনিধি শেলডন ইয়েট ও হেলথ সেকশনের চিফ মায়া ভ্যানডেন্টের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এ কথা জানিয়েছেন। ডা. সামন্ত লাল সেন বলেছেন, ‘ইউনিসেফ করোনার সময় গোটা বিশ্বের পাশাপাশি বাংলাদেশেও নানাভাবে সহযোগিতা করেছে। এখন জাতিসংঘের শিশু তহবিল থেকে দেশের শিশুদের শতভাগ টিকা পাওয়া নিশ্চিত করা, নিরাপদ মাতৃত্ব সহ স্বাস্থ্য খাতের অন্যান্য দিক নিয়েও জাতিসংঘের এই সংস্থাটি দেশে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছে।’

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, ‘নিরাপদ মাতৃত্ব, টিকা কার্যক্রমকে ফলপ্রসূ করা, দেশে টিকা উৎপাদনে সহায়তা করা, তৃণমূল পর্যায়ে শিশুদের স্বাস্থ্য সংক্রান্ত অবকাঠামো নির্মাণ করাসহ অন্যান্য উন্নয়নমূলক কাজেও ইউনিসেফ ভূমিকা রাখার আগ্রহ প্রকাশ করেছে। এ ছাড়া, শিশুদের জন্য তৃণমূল পর্যায়ে স্বাস্থ্য অবকাঠামো নির্মাণেও আগ্রহ দেখিয়েছে তারা।’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন