
নিউজ ডেস্কঃ রাজধানীতে কর্মরত পুলিশ সদস্যদের আসন্ন ঈদের ছুটিতে মোটরসাইকেল নিয়ে বাড়ি যেতে নিরুৎসাহিত করেছে বাহিনীটির সদরদফতর। শুধু তাই নয়, যারা সরকারি মোটরসাইকেল ব্যবহার করেন, তারা ছুটিতে যাওয়ার আগে নিজ নামে ইস্যুকৃত মোটরসাইকেল জমা না দিলে ছুটিও পাবেন না। পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আশঙ্কা, মোটরসাইকেল নিয়ে বাড়ি যাওয়ার পথে দুর্ঘটনা হতে পারে। তাই সেটি ব্যবহার না করতে বলা হয়েছে। তবুও কোনও পুলিশ সদস্য যদি মহাসড়কে মোটরসাইকেল নিয়ে চলাচল করেন এবং দুর্ঘটনার শিকার হন, তাহলে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। রবিবার পুলিশ সদরদফতরের অতিরিক্ত ডিআইজি মিয়া মাসুদ করিমের সই করা এক চিঠিতে এই আদেশ দেওয়া হয়।